রবিবার

১৭ মে, ২০২৬ ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১৮:১৩

শেয়ার

অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ
ছবি সংগৃহীত

দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার বেলা ১১টায় মেঘনা উপজেলা পরিষদ মাঠ এ অনুষ্ঠিত এনসিপির এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার, গণতন্ত্র ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। দুর্নীতি, দখলবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, তরুণদের নেতৃত্বে দেশে নতুন রাজনৈতিক ধারা গড়ে উঠছে এবং জনগণের অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে। একই সঙ্গে মেঘনাসহ সারাদেশে এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও গণসংযোগ আরও জোরদার করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির মেঘনা উপজেলা শাখার আহ্বায়ক এম কে রশিদর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক নাদিমুজ্জামানর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নাভিদ নওরোজ। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা শওকত আদনানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



banner close
banner close