রবিবার

১৭ মে, ২০২৬ ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আপিলেও বহাল আইভীর জামিন, মুক্তিতে নেই আইনি বাধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১৮:০৮

শেয়ার

আপিলেও বহাল আইভীর জামিন, মুক্তিতে নেই আইনি বাধা
ছবি সংগৃহীত

হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তার বিরুদ্ধে থাকা সব মামলাতেই জামিন কার্যকর থাকায় কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন ‘নো অর্ডার’ দেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর মাধ্যমে আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া মোট ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল থাকল।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

আইভীর আইনজীবী প্যানেলের সদস্য এস এম হৃদয় রহমান বলেন, সব মামলায় জামিন বহাল থাকার প্রত্যয়ন ও আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। আনুষ্ঠানিকতা শেষে চলতি সপ্তাহের মধ্যেই তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে আশা করা হচ্ছে।



banner close
banner close