শুক্রবার

১৫ মে, ২০২৬ ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে জামায়াতকে কিছু জানানো হয়নি: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬ ২০:০৮

শেয়ার

আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে জামায়াতকে কিছু জানানো হয়নি: শফিকুর রহমান
ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে একটা শব্দও উচ্চারণ করেনি। এটাই হচ্ছে আমাদের অবস্থান।”

শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি-এ মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিস্তা মহাপরিকল্পা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমরা পদ্মা ব্যারাজের উদ্যোগকে অভিনন্দন জানাই। কিন্তু এটা তিস্তার বিনিময়ে নয়।

তিনি আরও বলেন, তিস্তাকে অবশ্যই তার ন্যায্য পাওনা দিতে হবে এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। এর ভিন্ন আমরা কিছু চাই না। সংসদের ভেতরেও আমি একই কথা বলেছি। আমাদের অবস্থান এ বিষয়ে একদম পরিষ্কার।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির বলেন, দলটি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। তাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরে জামায়াত অংশ নেবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর দুটি উপ-নির্বাচন হয়েছে। একটি শেরপুরে, আরেকটি বগুড়ায়। সেখানকার চিত্র ও ঘটনাপ্রবাহ আপনারা দেখেছেন। আমরা শঙ্কিত, আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কি না।

তবে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব রোগের ওষুধ হচ্ছে জনগণের ম্যান্ডেট। জনগণ জাগলে সব ঠিক হয়ে যায়।



banner close
banner close