মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
শুক্রবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম-এ অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে শহরাঞ্চলে বড় বড় ভবন নির্মিত হলেও শিশু-কিশোরদের খেলাধুলার পর্যাপ্ত জায়গা নেই। এর ফলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, প্রতিটি স্কুলে সপ্তাহে অন্তত একদিন খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলাকে অপরিহার্য উল্লেখ করে তিনি অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
ইকবাল হাসান মাহমুদ বলেন, একটি প্রজন্ম মাদকের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সঠিক পথে ফিরিয়ে এনে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে পারলে দেশও সুন্দর হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, নাজরান রউফ, সাইদুর রহমান বাচ্চু এবং মামুন খান। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
আরও পড়ুন:








