গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী শনিবার (১৬ মে) রাজশাহীতে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিতব্য এ সমাবেশ দুপুর ২টায় শুরু হবে।
বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।
বার্তায় বলা হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় নেতারা এবং বিরোধী দলের সংসদ সদস্যরা বক্তব্য দেবেন।
আয়োজকরা জানিয়েছেন, বিভাগীয় এ সমাবেশ সফল করতে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সমাবেশ সফল করতে উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান।
আরও পড়ুন:








