বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় জামায়াতের ২ নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ২২:২১

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় জামায়াতের ২ নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে জামায়াতের অঙ্গসংগঠনের ২ নেতার নামও রয়েছে। তারা হলেন- সদর উপজেলার ঘাটুরা এলাকার ৮ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি হিমেল খন্দকার, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা কামাল খন্দকার এবং ঘাটুরা ৮ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সহ-সভাপতি শাহ আলম মিয়া।

অভিযুক্ত ২ নেতার পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ মামলায় গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকপাড়ার বাসিন্দা ছাত্রলীগ নেতা আবু বকর রিফাত, কান্দিপাড়ার মো. হানিফ মিয়া এবং পূর্ব মেড্ডা এলাকার আশিকুল ইসলাম আরিয়ান।

পুলিশ জানিয়েছে, ঝটিকা মিছিলের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।