বৃহস্পতিবার

১৪ মে, ২০২৬ ৩১ বৈশাখ, ১৪৩৩

কোরবানি ঈদে পশু নিয়ে কোন সংকট হবে না : প্রাণিসম্পদ মন্ত্রী

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ২০:১৪

শেয়ার

কোরবানি ঈদে পশু নিয়ে কোন সংকট হবে না : প্রাণিসম্পদ মন্ত্রী
ছবি সংগৃহীত

কোরবানি ঈদে পশু নিয়ে কোন সংকট হবে না। এবার দেশীয় পশু দিয়ে কোরবানি হবে বাংলাদেশে। এ উপলক্ষে ১ কোটি রেশিও পশু তৈরি রয়েছে বলে জানান, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় তিনি আরো বলেন বিগত সরকার কৃষিবান্ধব ছিলেন না, কিন্তু বর্তমান সরকার শতভাগ কৃষিবান্ধব সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে (৪র্থ তলা), বিএলআরআই এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

এসময় প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আরো বলেন, 'লক্ষ্যমাত্রা থেকে অধিক প্রস্তুতি আছে আমাদের। বাংলাদেশের যে পরিমাণ গরু-ছাগল ভেড়া কোরবানির জন্য প্রয়োজন তা পর্যাপ্ত পরিমাণে আছে। এছাড়াও কোরবানি উপলক্ষে সরকার কোন পশু আমদানি করবে না। পাশ্ববর্তী দেশ থেকে চোরাচালানের মাধ্যমে দেশে পশু যেন না আসে, এ বিষয়ে বর্ডার গার্ড সহ দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া আছে' বলেও জানান মন্ত্রী। 'এছাড়াও বর্ডার এলাকার জনগণকে সতর্ক করা হয়েছে'। এ সময় তিনি আরো বলেন, 'এ সরকার কৃষি বান্ধব সরকার এবং আমরা মনে করি কৃষকের অর্থনৈতিক ডেভেলপ হলে দেশর ডেভলপ হবে। যার কারণে আপনারা দেখবেন আমরা বেশিরভাগ সিদ্ধান্তগুলো নিয়েছি কৃষকদের উন্নয়নে। এজন্য সরকারের নেয়া উদ্যোগ ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এই সব কিছুই কৃষকদের জন্যই করা হয়েছে'। 'অতীতে যারা সরকারি ছিলেন তারা কেউ কৃষি বান্ধব ছিল না বর্তমান সরকার শতভাগ কৃষি বান্ধব সরকার। সুতরাং কৃষিকে ডেভলপ করার জন্য যেখানে যে ধরনের সমস্যা আছে সে সমস্যা দ্রুত সময়ের ভিতর সমাধান করা হবে'। 'আমরা চাচ্ছি কত কম দামে গরু লালন পালন করা যায় এবং কত উন্নত জাতের ঘাস উৎপাদন করা যায় এ বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করতে'। 'বিএলআরআই তে এই বিষয়গুলোই আমি আজকে দেখতে এসেছি'।

দুপুরে বিএলআরআই এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও মতবিনিময় সভা শুরু হয়ে বিকেলে শেষ হয়। সভায় কর্মশালায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব, মো. দেলোয়ার হোসেন।



banner close
banner close