শনিবার

৬ জুন, ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রীর লাল চুড়ি ও পররাষ্ট্রমন্ত্রীর নীল চুরি পরা দরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ১৭:৫৭

আপডেট: ১২ মে, ২০২৬ ১৯:১০

শেয়ার

স্বরাষ্ট্রমন্ত্রীর লাল চুড়ি ও পররাষ্ট্রমন্ত্রীর নীল চুরি পরা দরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী। এসময় তিনি সীমান্ত হত্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন।

মঙ্গলবার দুপুরে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর এলাকায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তিনি। সফরকালে নিহত কলেজছাত্র মুরসালিনের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্ত হত্যা বন্ধ না হলে শহীদ পরিবারগুলোকে নিয়ে ঢাকায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দেশে একের পর এক সীমান্ত হত্যা ঘটছে, কিন্তু সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী শুধু সংবিধান বোঝেন, কিন্তু সার্বভৌমত্ব বোঝেন না। সীমান্তে এভাবে মানুষ হত্যার ঘটনা চলতে থাকলে সরকারের গদি নড়ে যাবে। এনসিপির এই নেতা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর উপর দায় চাপাচ্ছে আর পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর উপর দায় চাপাচ্ছে, এসব নাটক বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের ছেলে কখনো ভারতের কাছে আত্মসমর্পণ করতে পারে না।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর লাল চুড়ি ও পররাষ্ট্রমন্ত্রীর নীল চুরি পড়া দরকার বলেও মন্তব্য করেন তিনি।

বিজিবির সমালোচনা করে তিনি বলেন, বিজিবি সীমান্ত রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। তারা নিহতদের ওপর দোষ চাপিয়ে ভারতীয় বক্তব্যের মতো প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে। মৃত মানুষের ওপর দায় চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।



banner close
banner close