বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

গ্রাহকদের সাথে প্রতারণা করেছে আম তারেক, এমন অভিযোগ করেছেন একজন প্রবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১৬:৪৩

আপডেট: ১১ মে, ২০২৬ ১৬:৫৪

শেয়ার

গ্রাহকদের সাথে প্রতারণা করেছে আম তারেক, এমন অভিযোগ করেছেন একজন প্রবাসী
ছবি সংগৃহীত

অনলাইনে আম কিনে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক প্রবাসী। তিনি দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আকর্ষণীয় ছবি ও কথার ওপর বিশ্বাস করে অনলাইনে আম অর্ডার করলেও হাতে পেয়েছেন পচা ও নষ্ট আম। পরে বিক্রেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন তিনি।

সম্প্রতি ‘বিএন মিডিয়া’ নামের একটি ফেসবুক পেজে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ওই প্রবাসী লিখেছেন, তিনি পরিবারের মুখে হাসি ফোটাতে বিদেশে কঠোর পরিশ্রম করেন। গ্রামের বাড়িতে ভালো বাজার না থাকায় ছোট ভাইয়ের আবদার পূরণ করতে অনলাইনে ১০ কেজি আম অর্ডার করেন।

তার ভাষ্য অনুযায়ী, মানুষের ইতিবাচক মন্তব্য ও অনলাইনে প্রদর্শিত আমের আকর্ষণীয় ছবি দেখে তিনি মো. তারেক রহমান নামের এক বিক্রেতার কাছ থেকে ২ হাজার ৫৮০ টাকায় আম কেনেন। তবে বাড়িতে ডেলিভারি পাওয়ার পর বাক্স খুলে দেখা যায়, অধিকাংশ আমই পচা ও নষ্ট।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, ছোট ভাই আম খেতে না পেরে কান্নাকাটি করেছে। অভিযোগকারী আরও বলেন, বিক্রেতা আগেই পুরো টাকা নিয়ে নেন এবং পরে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর দেননি।

প্রতারণার অভিযোগ তুলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান।