সোমবার

১১ মে, ২০২৬ ২৮ বৈশাখ, ১৪৩৩

ব্যারিস্টার সুমনের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১০:৫০

আপডেট: ১১ মে, ২০২৬ ১১:১২

শেয়ার

ব্যারিস্টার সুমনের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ
ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানাসহ হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর থানার মামলায় তিনি হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন এবং রুল জারি করেন।

পরবর্তীতে ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে।



banner close
banner close