দুর্নীতির মামলার তদন্তের স্বার্থে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী সীমা হামিদ এবং ছেলে জারিফ হামিদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১০ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুদকের পৃথক তিনটি আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন-এর সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আদালতে আয়কর নথি জব্দের আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, চলমান দুর্নীতির মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দ করা প্রয়োজন।
আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় নথি জব্দের নির্দেশ দেন।
আরও পড়ুন:








