রবিবার

১০ মে, ২০২৬ ২৭ বৈশাখ, ১৪৩৩

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১৬:৫৮

শেয়ার

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
ছবি সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রাথমিকভাবে ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে দলীয় সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১০ মে) বিকেলে রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য সারা দেশ থেকে এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি।

সারজিস আলম বলেন, এনসিপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীদের পাশাপাশি অন্য রাজনৈতিক দল থেকেও গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিরা দলটির মনোনয়ন পেতে আবেদন করতে পারবেন। তবে যাদের বিরুদ্ধে জুলুম-নির্যাতন বা ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, তাদের বিবেচনায় নেওয়া হবে না।

তিনি আরও বলেন, প্রার্থিতা চূড়ান্ত করার ক্ষেত্রে প্রার্থীর গ্রহণযোগ্যতা, রাজনৈতিক ও সামাজিক অবস্থান এবং অতীত কর্মকাণ্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অন্য রাজনৈতিক দল থেকে যোগ দিতে আগ্রহীদের ক্ষেত্রেও যাচাই-বাছাই শেষে সুযোগ দেওয়ার চেষ্টা করা হবে।



banner close
banner close