রবিবার

১০ মে, ২০২৬ ২৭ বৈশাখ, ১৪৩৩

দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১৩:৪৯

শেয়ার

দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছবি সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানকে ঘিরে রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর-কে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এদিকে মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী-কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন রোববার এ আদেশ দেন।

এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে সিয়াম সরদার হত্যা মামলায় আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম সরদার (১৭) নামের এক কিশোর নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ১১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের বাবা সোহাগ সরদার বাদী হয়ে ১২ সেপ্টেম্বর মিরপুর থানায় মামলাটি করেন। মামলায় আসাদুজ্জামান নূরের নামও অন্তর্ভুক্ত রয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।



banner close
banner close