সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসে পবিত্র জুম্মার বয়ান পেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামের মাহবুবুল আলম মিঠুর বাড়িতে আয়োজিত সামাজিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন তিনি। অনুষ্ঠানে যোগদানের আগে নান্দিনা কামালিয়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের জন্য গেলে মুসল্লিদের অনুরোধে তিনি জুম্মার বয়ান করেন।
বয়ানে তিনি ইসলামে নামাজের গুরুত্ব, মানবজীবনে এর প্রভাব এবং হজের ফজিলত ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার নেতারাও মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির শাহিনুর আলম, জেলা সেক্রেটারি মোহাম্মাদ জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
আরও পড়ুন:








