রাজধানীর ঢাকা মহানগর উত্তর এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
সংবাদ সম্মেলনে নবাগত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুরসহ দলের অন্যান্য নেতারা।
রাফিদ এম ভুইয়া জানান, উত্তরার প্রায় ১০০ জন পোশাকশ্রমিকও শিগগিরই এনসিপিতে যোগ দেবেন। তারা দলটির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র সঙ্গে কাজ করবেন।
আরিফুল ইসলাম আদীব বলেন, “আমরা আজকে ৩৫ জনের মতো নাম ঘোষণা করব। তাদের নেতৃত্বে প্রায় ৩০০ নেতাকর্মী এনসিপিতে যোগদান করেছেন। ধারাবাহিক যোগদান কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তরের এই কর্মসূচি চলছে।”
এদিন আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়া ৩৫ জনের মধ্যে রয়েছেন জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স বৃহত্তর মিরপুর জোনের আহ্বায়ক ডা. আশিকুর রহমান শুভ, আপ বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সাবেক সেক্রেটারি নাকিবুর রহমান, ডক্টর আব্দুল্লাহ আর রহমান, জাহিদ রেজানুর, ডা. আরিফা বিনতে মাসুদ, ফরিদ মিয়া, দিলশাদ উর্মি, শিবলী নোমান, নাজমুন নাহার লাইজু, মু. ওয়াহিদ পারভেজ টিপু, জুয়েল উদ্দিন খান, সাইয়েদ আহমদ শরীফ, আব্দুল্লাহ আস সাকিব, মো. ফাহিম, মিজানুর রহমান রাজু, জসিমউদ্দিন, নূর মোহাম্মদ খান, আলী হাসান অন্তর, আব্দুর রহমান নাবিল, ফজলে রাব্বি, মোহাম্মদ জাকির হোসেন, মাইন উদ্দিন, তারেক মনোয়ার, সাইফুল ইসলাম সাইফ, মোমিনুল আলম, বেনজির মুন্নি, সরদার রিয়াদ, ফুরকান আল হোসাইন, ইশতিয়াক তুর্য, মাহিন সেকান্দার, ফোরকান আল হোসেন, ইকরামুল হোসেন, নাহিদ শিকদার, শারমিন ইসলাম ও ইশতিয়াক জামান চয়ন।
আরও পড়ুন:








