রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড; তবে বাকী নির্যাতিতরা কেন বিচার পায় না? মেয়র থেকে শাহাদাত হোসেনকে এবার চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসক নিয়োগ রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক দীর্ঘ ছুটি শেষে বেনাপোল বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’ চট্টগ্রামের শাহ আমানত থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার; মূল্য প্রায় দুই কোটি ৮০ লাখ টাকা ছেলেকে চাকরি দিয়ে দুদকের আসামি হলেন এক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

স্থানীয় নির্বাচন জোটবদ্ধ হতে পারে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মে, ২০২৬ ২২:৫১

শেয়ার

স্থানীয় নির্বাচন জোটবদ্ধ হতে পারে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা নির্বাচনী জোটে রয়েছি। স্থানীয় বা সিটি কর্পোরেশন নির্বাচন জোটবদ্ধ হতে পারে। আবার নির্বাচনের পরিবেশ ঘনিয়ে আসলে বলা যাবে এককভাবে নির্বাচন হবে কি না। তবে প্রত্যেক দলের মতো আমরাও প্রস্তুতি নিচ্ছি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির গড়িমসি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে। কিন্তু সংবিধান সংস্কারের জন্য গণভোট নিয়ে কোনো পরিষ্কার বক্তব্য তারা দিচ্ছে না। আমরা বিরোধী দলের জায়গা থেকে সংসদে আমাদের দাবিগুলো জানিয়েছি। আমরা সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। পুরোনো বিরোধী দলের মতো সংসদকে অকার্যকর করে দেইনি।

তিনি বলেন, যেহেতু বিএনপি জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ পেয়েছে। সেখানে বিরোধী দলের জায়গাটা সংকুচিত। আমরা বলেছি, আন্তর্জাতিক যুদ্ধ, দেশের জ্বালানি সংকট ও হাম প্রকোপের মধ্যে দাবি আদায়ে রাজপথে আন্দোলন হোক, সেটা চাই না। তবে সংসদে এটার সমাধান না হলে রাজপথে আন্দোলন গড়াবে। তবে এটা বিএনপির ওপর নির্ভর করছে। আর বিএনপি কেন জুলাই সনদ বাস্তবায়ন করছে না, এটা তারাই ভালো বলতে পারবে।

চট্টগ্রামের রাজনৈতিক কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ এনসিপির অন্যান্য নেতাকর্মীরা। পরে তারা চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান ও চাকসু নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিক সমিতির কার্যালয়ে তারা ছোট পরিসরে প্রেসব্রিফিং করেন।