শনিবার

২ মে, ২০২৬ ১৯ বৈশাখ, ১৪৩৩

জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে গাদ্দারি করেছে: জামায়াত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১৯:০৯

শেয়ার

জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে গাদ্দারি করেছে: জামায়াত
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম অভিযোগ করেছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করা বিএনপির পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত। শনিবার (২ মে) বিকেল ৫টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা শাহিনুর আলম বলেন, জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজ বক্তব্যে এ বিষয়টি স্বীকার করেছেন। তিনি আরও অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কৌশল ও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি জনগণের সঙ্গে গাদ্দারি করেছে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে বেঈমানি করেছে।

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মুফতি হাফেজ আমজাদ হোসেন, জাতীয় যুব শক্তির জেলা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানকে জনগণের হৃদয়ে গেঁথে থাকা ঘটনা উল্লেখ করে বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন জনগণের প্রাণের দাবি।

নেতৃবৃন্দ সরকারের মোনাফেকি আচরণের সমালোচনা করে অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হয়েছে। তাঁরা জানান, জনগণের দাবি আদায়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন এবং আন্দোলনের মাধ্যমেই অধিকার প্রতিষ্ঠা করা হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।



banner close
banner close