বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

শাপলা চত্বরের শহীদদের স্মরণে ছাত্র জমিয়তের দেশব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১৪:৪১

শেয়ার

শাপলা চত্বরের শহীদদের স্মরণে ছাত্র জমিয়তের দেশব্যাপী কর্মসূচি
ছবি সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নিহতদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আগামী ৫ মে (মঙ্গলবার) সংগঠনটির সব শাখায় আলোচনাসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনায় নিহতদের স্মরণ এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে দেশের সব শাখাকে যথাযথ মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।