বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি নিলোফার চৌধুরী মনি জামায়াতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ‘যাকাত ও ফেতরার চেয়ে চাঁদাবাজিকে বেটার’ বলে মন্তব্য করেছেন। গতকাল স্যাটেলাইট টিভি চ্যানেল স্টার নিউজে প্রকাশিত ‘৭১-এর জামায়াত বনাম এখনকার জামায়াত’ শীর্ষক এক টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
টকশোর এক পর্যায়ে সঞ্চালক নিলোফার চৌধুরী মনির কাছে গণভোট ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন করেন। এই প্রশ্নের জবাব দেয়ার সময় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কথা উঠলে পাশ থেকে জামায়াত নেতা আবদুল মান্নান ‘চাঁদাবাজি’র প্রসঙ্গ টানেন।
এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নিলোফার চৌধুরী মনি বলেন, ‘চাঁদাবাজি তো বেটার আপনার যাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, আমি আবারও বলছি। চাঁদাবাজির তো শাস্তি আছে, অপরাধের শাস্তি আছে। মার্ডারের শাস্তি আর অ্যাটেম্পট টু মার্ডারের শাস্তি তো এক না।’
তিনি আরও বলেন, "আপনি যেটা করছেন, সম্পূর্ণ অন্যায় দিয়ে আপনি ইসলামী ব্যাংক বানাইছেন, পরিবহন বানাইছেন। আপনার মতো করে বাংলাদেশের অনেক জায়গাজমি কিনছেন। আপনি তো সরকার না, আপনি তো সামন্তবাদ হয়ে গেছেন।"
আরও পড়ুন:








