শনিবার

২ মে, ২০২৬ ১৯ বৈশাখ, ১৪৩৩

জাপান সফরে যাচ্ছেন জামায়াত আমির শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ০৭:২৫

শেয়ার

জাপান সফরে যাচ্ছেন জামায়াত আমির শফিকুর রহমান
ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক সপ্তাহের সরকারি সফরে জাপান যাচ্ছেন। শনিবার ভোররাত ৩টার ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

শুক্রবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সফরটি পূর্বনির্ধারিত এবং এতে বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম থাকার কথা রয়েছে।

এই সফরে জামায়াত আমিরের সঙ্গে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান সফরসঙ্গী হিসেবে থাকবেন।

দলীয় সূত্র জানায়, সফর শেষে আগামী ৯ মে তিনি ঢাকায় ফিরে আসবেন।



banner close
banner close