বৃহস্পতিবার

৩০ এপ্রিল, ২০২৬ ১৭ বৈশাখ, ১৪৩৩

দুই মামলায় জামিন পেলেন আইভী, পাঁচ মামলার বিষয়ে রোববার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ১১:৪৫

শেয়ার

দুই মামলায় জামিন পেলেন আইভী, পাঁচ মামলার বিষয়ে রোববার সিদ্ধান্ত
ছবি সংগৃহীত

সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে আরও পাঁচ মামলায় আইভীর জামিন সংক্রান্ত বিষয়ে আগামী রোববার (৩ মে) আদেশ দেবেন আপিল বিভাগ। গত সোমবার (২৭ এপ্রিল) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন নির্ধারণ করেন।

এর আগে, গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে আটক করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তী সময়ে হাইকোর্ট পাঁচটি মামলায় জামিন দিলেও আপিল বিভাগ তা স্থগিত করেন। এর মধ্যে গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।



banner close
banner close