সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মুহূর্তেই তার পোস্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টা ১৬ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই স্ট্যাটাস দেন তিনি।
স্ট্যাটাসে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ‘বিরোধীদলের পতন!’ মাত্র ২ শব্দের এ স্ট্যাটাসটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
মাত্র ১ ঘণ্টায় স্ট্যাটাসটিতে ৫০ হাজারের বেশি রিঅ্যাক্টশন পড়েছে। পাশাপাশি তিন হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নিজেদের মতামত জানান।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন বুধবার (২৯ এপ্রিল)। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘এই সরকার ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই। ১৪, ১৮ কিংবা ২৪-এর নির্বাচনের মাধ্যমেও আসে নাই। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ম্যান্ডেট প্রাপ্ত হয়ে এই সংসদে এসেছি। আমাদের যদি কেউ হুমকি-ধমকি দিয়ে মনে করে সরকার পতন করবে, তবে আমি সংসদ নেতার উদ্দেশে বলতে চাই-আপনি খালি হুকুম দিবেন, বিগত দিনে আপনার নির্দেশে যেভাবে রাজপথে থেকে ভোটাধিকার প্রতিষ্ঠা ও খুনি হাসিনাকে পতন করেছি, একইভাবে এবারও আমরা রাজপথে অবস্থান নেব।’
তিনি আরও বলেন, ‘আপনারা (বিরোধী দল) যদি আমাদেরকে পতন করার হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকেই পতন ঘটানো হবে ইনশাল্লাহ।’
আরও পড়ুন:








