কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার অ্যাডভোকেট ফজলুর রহমানকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন।
২০২৫ সালের ১৪ অক্টোবর স্থানীয় গণমাধ্যম কিশোরগঞ্জ প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব অভিযোগ করেন। গতকাল সংসদে ফজলুর রহমানের একটি বক্তব্য দেওয়ার পর ভিডিওটি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে।
সেখানে তিনি জানান, "ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না এবং তিনি রাইফেল নিয়ে যুদ্ধও করেননি।তাকে আমরা সম্মান করি। সে রাজনীতি করে তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার গামছা, একবার টেলিভিশন, এখন আবার ধানের শীষ। এরপর সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা ট্রেনিং নেওয়ার পর কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। দেশ স্বাধীন হইছে, আর তারা আসছে।"
তিনি আরো বলেন, ‘কিন্তু, আজকে দেখা যায় মোবাইলে সে এমনভাবে বিবৃতি দিচ্ছে যে, সারা ওয়ার্ল্ডে সে নাম করে ফেলতেছে, রাজাকার কইয়া কইয়া। সে বলতেছে, ‘সে নাকি কোম্পানি কমান্ডার ছিল। তার অধীনে ৯০০ মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে, সে ব্যাংকারী ছিল, সে সাঁতরাইয়া গেছে, রক্ত দিছে।’ এগুলি সম্পূর্ণ মিথ্যা।"
আরও পড়ুন:








