বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টির সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য দেন তিনি।
তিনি জানান, নতুন পদগুলোর মধ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) ৫০০টি, উপ-পরিদর্শক (এসআই) ৪ হাজার এবং কনস্টেবল ১০ হাজার পদ রয়েছে। এর পাশাপাশি সরাসরি ২ হাজার এএসআই নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
বর্তমানে বাংলাদেশ পুলিশে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে কনস্টেবলের ২ হাজার ৭০৩টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেওয়া তথ্যে তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে ৪৬৪টি হত্যা ও ৬৬৬টি ধর্ষণ মামলা হয়েছে। এসব মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে তদন্ত জোরদার করা হয়েছে।
আরও পড়ুন:








