বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

মূত্রনালিতে পাথর: সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ২০:১৯

শেয়ার

মূত্রনালিতে পাথর: সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম মূত্রনালিতে পাথরজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে দলটির কেন্দ্রীয় নেতারা এ তথ্য নিশ্চিত করেন।

এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে দুপুর পৌনে ৩টার দিকে সারজিস আলমকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে। সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব বলেন, চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং দ্রুত অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।