বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় ঢাবি কর্মকর্তা শিশিরের জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ২১:৪৭

শেয়ার

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় ঢাবি কর্মকর্তা শিশিরের জামিন
ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার লাভলু মোল্লা শিশিরর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৬ এপ্রিল) শুনানি শেষে ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, আসামি ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগ–এর মাস্টারদা সূর্যসেন হল শাখার সভাপতি ছিলেন। তাকে এ মামলায় সন্দিগ্ধ আসামি করা হয়েছে। তবে এখনো তার জামিননামা আদালতে দাখিল করা হয়নি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড পোস্টকে কেন্দ্র করে গত বছরের ১৭ নভেম্বর রাতে শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশ–এর কাছে সোপর্দ করে। পরে এ মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল–এর পক্ষে প্রচারণায় অংশ নিতে গুলশান থেকে গাড়িবহর নিয়ে বের হন খালেদা জিয়া। বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগের বাংলামোটর এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা চালানো হয়। এতে গাড়ি ভাঙচুর ও কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে।