রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও এক শিক্ষিকাকে জুতাপেটা করার ঘটনায় জড়িত অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ওই নেতার বিরুদ্ধে কলেজে অনধিকার প্রবেশ, ভাঙচুর এবং এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








