রবিবার

২৮ জুন, ২০২৬ ১৪ আষাঢ়, ১৪৩৩

শাহবাগে ডাকসু নেতা যুবায়ের-মুসাদ্দিকের ওপর ছাত্রদলের হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ২১:৩৬

শেয়ার

শাহবাগে ডাকসু নেতা যুবায়ের-মুসাদ্দিকের ওপর ছাত্রদলের হামলা
ছবি সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দুই নেতা এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলা করেছেন ছাত্রদলের নেতাকর্মী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে হামলার মুখে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ও সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন। তবে অভিযোগ রয়েছে, সংঘর্ষের মধ্যে ছাত্রদলের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে মুসাদ্দিকের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।

ঘটনার সময় ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং মাস্টারদা সূর্যসেন হল শাখার কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভিও থানার ভেতরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

এদিকে, ঘটনার পর শাহবাগ থানার সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন, ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে জানা যায়, এবি যুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



banner close
banner close