বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র ঢাকার বাড্ডা থানার একটি স্কুলে ভুল সেট এর প্রশ্নপত্রে বাংলা ১ম পত্র পরীক্ষা, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বগুড়া- ৭ আসনে এমপির দুই প্রতিনিধিকে মিটিং থেকে বের করে দিলেন বিএনপি নেতারা ওবায়দুল কাদের প্রতি মাসে কক্সবাজারে গিয়ে ইয়াবা আনতেন: অলি আহমদ ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর: সংসদে নৌ-পরিবহণ মন্ত্রী ভূঞাপুরে বিএনপি নেতাদের যোগসাজশে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক বহিষ্কার

বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর: সংসদে নৌ-পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ১৯:৩৪

শেয়ার

বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর: সংসদে নৌ-পরিবহণ মন্ত্রী
ছবি সংগৃহীত

চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অথরিটি অথবা সরকার কর্তৃক অনুমোদিত ক্ষেত্রে বন্দরের টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে দেশি ও বিদেশি উভয় ধরনের অপারেটর বিবেচনায় নেওয়া হয়।

তিনি আরও জানান, বন্দরের আধুনিকায়ন এবং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন টার্মিনাল দেশি-বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) বর্তমানে বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

এছাড়া কর্ণফুলি নদীর ডান তীরে লালদিয়া চরে নির্মাণাধীন লালদিয়া কনটেইনার টার্মিনাল বাস্তবায়ন ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে ডেনমার্কভিত্তিক মার্কস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বিভির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানান মন্ত্রী।



banner close
banner close