দেশের প্রভাবশালী শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সঙ্গে সরকারের কোনো ধরনের সমঝোতা হয়েছে কি না—এমন প্রশ্ন জাতীয় সংসদে তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সংসদের অধিবেশনে অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি এ প্রশ্ন উত্থাপন করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ঋণ পরিশোধ না করেই এস আলম গ্রুপকে পুনরায় কার্যক্রমে ফিরতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে তিনি জানতে চান, সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো সমঝোতা হয়েছে কি না।
তিনি আরও দাবি করেন, ইসলামী ব্যাংকে মোট প্রায় ৯২ হাজার ১১৫ কোটি টাকার ঋণ রয়েছে, যার মধ্যে এস আলম গ্রুপের দায় প্রায় ৮০ হাজার কোটি টাকা। পাশাপাশি, জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপের প্রায় ২৫ হাজার কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
খেলাপি ঋণ পুনরুদ্ধারে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কি না, সে বিষয়েও সংসদে প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ। এ বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্য জানতে অধিবেশনের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষা রয়েছে।
আরও পড়ুন:








