কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের আগে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক বদলি হয়ে আসার জন্য প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। বক্তব্যটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৩ এপ্রিল এমপি আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে তার বক্তব্যকে ভিত্তিহীন উল্লেখ করে সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো তথ্য-প্রমাণ দিতে পারেননি।
মামলার আইনজীবী আব্দুল মজিদ বলেন, একজন সংসদ সদস্যের কাছ থেকে তথ্যপ্রমাণ ছাড়া প্রশাসনের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ করা আইনত দণ্ডনীয়। এতে সরকারি কর্মকর্তার মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এসব বিবেচনায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:








