মঙ্গলবার

২১ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

জামায়াতের সংরক্ষিত নারী আসনে মিরসরাইয়ের শামসুন্নাহার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৭:০৬

শেয়ার

জামায়াতের সংরক্ষিত নারী আসনে মিরসরাইয়ের শামসুন্নাহার
ছবি সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত হয়েছেন মিরসরাইয়ের শামসুন্নাহার বেগম।

সোমবার (২০ এপ্রিল) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক এইচ এ এম হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, মনোনীত শামসুন্নাহার বেগম মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় মাষ্টার নুরুল করিমের সহধর্মিনী।

রাজনৈতিক ও সাংগঠনিকভাবে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির বলেন, সংগঠন থেকে মিরসরাইয়ের জন্য সংরক্ষিত মহিলা আসনে শামসুন্নাহার বেগমকে মনোনয়ন দেয়ায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমরা আশা করি, তিনি নারী ও মিরসরাইয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, মিরসরাই উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।



banner close
banner close