বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১৪:২২

আপডেট: ২০ এপ্রিল, ২০২৬ ১৪:৩০

শেয়ার

ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
ছবি বাংলা এডিশন

অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে দেশে টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেন, টিকাদানের মাধ্যমেই হাম প্রতিরোধ সম্ভব এবং এ বিষয়ে সরকার জরুরি পদক্ষেপ নিয়েছে।

সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এম এ মুহিত বলেন, দায়িত্ব গ্রহণের ১৫ দিনের মধ্যেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। পরিস্থিতি মোকাবেলায় সরকার দ্রুত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। তিনি জানান, এর আগে ২০২০ সালের পর ২০২৫ সালে আরেকটি জরুরি টিকাদান কর্মসূচি নেওয়া প্রয়োজন ছিল, যা বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা ঠিকভাবে কাজ করার সুযোগ পাননি। অনেকের বেতন-ভাতাও অনিয়মিত ছিল বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, প্রথমে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এবং পরে পাঁচটি মহানগরে টিকাদান কার্যক্রম সম্পন্ন করে আজ থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



banner close
banner close