বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে ঘোষিত এ তালিকায় স্থান না পাওয়া একাধিক হেভিওয়েট নারী নেত্রীকে ঘিরে দলীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন। বাদ পড়াদের মধ্যে রয়েছেন- জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও এম.পি মির্জা আব্বাস এর স্ত্রী- আফরোজা আব্বাস,শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলনের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী, জাতীয়তাবাদী মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এবং বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ-এর সহধর্মিণী হাসনা জসিমউদ্দীন মওদুদ।
এছাড়া তালিকায় স্থান পাননি সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-এর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রোকেয়া চৌধুরী, জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীন এবং ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
দলীয় সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছে, যেখানে বিভিন্ন পর্যায়ের নেত্রীদের সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন:








