বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে যা বললেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১৩:৪০

শেয়ার

এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে যা বললেন জামায়াত আমির
ছবি সংগৃহীত

সারা দেশে একযোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২০ এপ্রিল)। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আল্লাহর নিকট বিশেষ দোয়া করেন।

পোস্টে জামায়াত আমির লিখেছেন, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য অনেক অনেক দোয়া। জীবনের এই প্রথম অতি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত সফলতা কামনা করি। আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে, ইনশাআল্লাহ।

তিনি লেখেন, আল্লাহ তা'আলা তোমাদেরকে পূর্ণ যোগ্যতাসহকারে তৈরি হওয়ার তাওফিক দান করুন। মহান আল্লাহ তোমাদেরকে সুস্থতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করার তাওফিক দিন। আমিন।

পরিশেষে, আবারও তোমাদের সকলের জন্য কাঙ্ক্ষিত সফলতা কামনা করি।

প্রসঙ্গত, সারা দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।,