রবিবার

১৯ এপ্রিল, ২০২৬ ৬ বৈশাখ, ১৪৩৩

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ১৫:১৩

শেয়ার

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরা
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ ও প্রধান সমন্বয়কারী রাফে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজসহ আরও কয়েকজন নেতা দলে যুক্ত হয়েছেন।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান। এ সময় দলের মুখপাত্র আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, নতুন যোগ দেওয়া নেতারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে একই লক্ষ্য নিয়ে কাজ করেছেন। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার কথা জানান তিনি।

তিনি আরও জানান, বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নবযোগ দেওয়া নেতাদের দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হবে।

সংবাদ সম্মেলন শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।



banner close
banner close