জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে গঠিত সংগঠন ‘মঞ্চ ২৪’-এর ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়, যেখানে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি নতুন আঞ্চলিক কাঠামোও তুলে ধরা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে ফাহিম ফারুকী দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে মঞ্চ ২৪ জুলাই সনদের বাস্তবায়ন, শহিদদের গেজেট প্রকাশ, গুম-খুনের বিচার এবং দুর্নীতিবিরোধী আন্দোলনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।
প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ছাত্র ও নাগরিক প্রতিনিধি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং নিয়মিত কর্মসূচি পালন করছেন।
নতুন ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ কমিটিতে ওমর ফারুককে আহ্বায়ক এবং মোর্তুজা রহমান তুর্যকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন রায়হান জুবায়ের এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব গাজী জিহাদ।
এছাড়া সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরাদ, দপ্তর সম্পাদক তামজিদ আহমেদ ও প্রচার সম্পাদক নুসরাত জাহান তিশাসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
কমিটিতে আরও তথ্য ও গবেষণা, প্রকাশনা, স্কিল ডেভেলপমেন্ট ও পলিটিক্যাল অ্যাফেয়ার্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ গঠন করা হয়েছে। পাশাপাশি একাধিক সদস্যকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা মাঠপর্যায়ে সংগঠনের কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই কমিটি ঢাকা মহানগর দক্ষিণে জুলাই আন্দোলন এর উদ্দীপনা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করবে এবং কেন্দ্রীয় ঘোষিত দাবিগুলো বাস্তবায়নে কাজ করবে।
আরও পড়ুন:








