বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গণভোট এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর এটি একটি কার্যকর ও গ্রহণযোগ্য পদ্ধতি।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস শুরু থেকেই গণভোটের পক্ষে সুস্পষ্ট ও নীতিগত অবস্থান গ্রহণ করেছে। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দল রাজপথে থেকে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে। গণভোট বাস্তবায়নে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে।
গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বুধবার (১৫ এপ্রিল)। রাজধানীর মোহাম্মদপুর সাত মসজিদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজীর সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর-এর সহসভাপতি মাওলানা এহছানুল হক ও ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মাওলানা আবুল কাশেম মিয়াজী ও মাওলানা আব্দুল কাদের সিরাজী, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ নাটোরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন, প্রচার সম্পাদক মাওলানা নুরুল আলম কাসেমি, অফিস সম্পাদক মাওলানা এইচ এম খোকন, নির্বাহী সদস্য মাওলানা নাঈমুল হক আজিজী, মাওলানা ওবায়দুল্লাহ বিন আব্দুল হাই, সহপ্রচার সম্পাদক মাওলানা জারীর আহমাদ ও মাওলানা মাসরুরুল হক।
আসন্ন গণসমাবেশ সফল করার লক্ষ্যে সভায় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।
আরও পড়ুন:








