বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

জুলাই সনদ সংস্কার বাস্তবায়নে ফের গণমিছিলের ডাক ১১ দলীয় ঐক্যের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ১৪:২৪

শেয়ার

জুলাই সনদ সংস্কার বাস্তবায়নে ফের গণমিছিলের ডাক ১১ দলীয় ঐক্যের
ছবি সংগৃহীত

জুলাই সনদ সংস্কার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ সারাদেশে গণমিছিল, সেমিনার এবং পরবর্তী সময়ে বিভাগীয় সমাবেশ ও ঢাকায় মহাসমাবেশের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল ঢাকা ব্যতীত সব বিভাগীয় শহরে এবং ২ মে দেশের সব জেলা সদরে গণমিছিল কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে সেমিনার আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পরবর্তীতে বিভাগীয় সমাবেশ এবং ঢাকায় একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির নির্দিষ্ট তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

এর আগে একই স্থানে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এর আগে ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করেছিল ১১ দলীয় ঐক্য।