জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কুমিল্লা–সিলেট মহাসড়কের ভয়াবহ অবস্থা তুলে ধরে দ্রুত চার লেন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
বুধবার সংসদ অধিবেশনে তিনি আবেগঘন ভাষায় বলেন, দীর্ঘদিন ধরে মাত্র ১৮ ফুট প্রশস্ত এই সড়কের কারণে এলাকার পরিস্থিতি দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, “মাননীয় স্পিকার, আমি এলাকায় মুখ দেখাতে পারি না… আমাকে এখন বেঁধে রাখবে। আমি এই সংসদের কাছে ভিক্ষা চাই এই রাস্তাটা প্রশস্তকরণের জন্য। এই রাস্তাটা ১০ লাখ মানুষের প্রাণ।”
তিনি আরো জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ চলাচল করে, কিন্তু দীর্ঘ ১০–১২ বছরেও কার্যকর কোনো উন্নয়ন হয়নি। প্রশাসনিক অবহেলার কারণে দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
একই অধিবেশনে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিনও মহাসড়কটি দ্রুত চার লেন করার আহ্বান জানান।
আরও পড়ুন:








