বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

জামায়াতে ইসলামীর জরুরি সংবাদ সম্মেলন আজ বিকেল সাড়ে ৫টায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ১৫:৩২

শেয়ার

জামায়াতে ইসলামীর জরুরি সংবাদ সম্মেলন আজ বিকেল সাড়ে ৫টায়
ছবি সংগৃহীত

আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে চলমান পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।