রবিবার

১২ এপ্রিল, ২০২৬ ২৯ চৈত্র, ১৪৩২

জামিন নিতে এসে ছাত্রলীগ সভাপতিসহ ১০ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ১৭:২৬

শেয়ার

জামিন নিতে এসে ছাত্রলীগ সভাপতিসহ ১০ জন কারাগারে
ছবি সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল)। দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে আসলে তাদের জামিন নামঞ্জুর করে করাগারে পাঠানোর নির্দেশ দেন মাদারগঞ্জ আমলি আদালতের বিচারক রোমানা আক্তার।

কারাগারে পাঠানো আসামিরা হলেন, জেলা কৃষক লীগের কৃষিপণ্য সম্পাদক হোসেন আলী, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শাওন, সাবেক সভাপতি কামরুল হাসান আল-আমিন, মেলান্দহ উপজেলার ৫ নম্বর নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজি ও বাবর আলী। ৬ নম্বর আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ফাজিল হক, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন জুয়েল।

এ বিষয়ে সিজেএম কোর্ট, জামালপুর এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা থাকায় আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে এসেছিলেন। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আসামিরা এখন আমাদের হেফাজতে। কিছুক্ষণের মধ্যে তাদের কারাগারে পাঠানো হবে।



banner close
banner close