বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ১১:৩০

শেয়ার

আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ: জামায়াত আমির
ছবি সংগৃহীত

জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ পরিচালনায় স্লোগানের সঙ্গে বাস্তবায়নের মিল নেই। আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ।

শনিবার বেলা ১১টার দিকে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনার তিনি এসব কথা বলেন।,

তিনি বলেন, সমাজ চলছে গোজামিলের মধ্যেদিয়ে। আমরা অতীত থেকে কোনো শিক্ষা নেই না। মনে রাখবেন পাপ বাবকেও ছাড়ে না।

জামায়াত আমির বলেন, সরকারি দলের কথা শুনলে মনে হয় তেলের উপর ভাসছে দেশ। রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই দেশে তেলের সংকট।,