শুক্রবার

১০ এপ্রিল, ২০২৬ ২৭ চৈত্র, ১৪৩২

বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জটিকা মিছিল, তদন্তে পুলিশ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ১৫:০৮

শেয়ার

বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জটিকা মিছিল, তদন্তে পুলিশ
ছবি: বাংলা এডিশন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে একটি জটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের সময় আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণিগ্রাম বাজারের পূর্ব পাশে বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে প্রধান সড়কে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন যুবক মিছিল বের করে সড়কে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার বিচার, আটক নেতাকর্মীদের মুক্তি এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। কিছুক্ষণ পর তারা দ্রুত স্থান ত্যাগ করে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তারা বলছেন, নিষিদ্ধ সংগঠনের এমন কার্যক্রম জনমনে নিরাপত্তা শঙ্কা তৈরি করছে। বিগত কয়েকমাস আগেও একই জায়গায় তারা মিছিল করে।

এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, 'ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। কে বা কারা এ মিছিল করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। রামদাশহাট পুলিশ ফাঁড়িকে এ বিষয়ে বলা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'



banner close
banner close