শুক্রবার

১০ এপ্রিল, ২০২৬ ২৭ চৈত্র, ১৪৩২

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, জামায়াত আমিরের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ১১:১৮

শেয়ার

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, জামায়াত আমিরের ক্ষোভ
ছবি সংগৃহীত

নিজের বক্তব্যের ভুল ব্যাখ্যা ও উপস্থাপনার অভিযোগে গণমাধ্যমের একটি অংশের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল)। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন। ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেছিলেন।

সেখানে তিনি বলেছিলেন-শেখ হাসিনা যে নীতি অনুসরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, বিএনপিও যদি একই নীতি অনুসরণ করে অগ্রসর হয়, তবে কি তারা প্রমাণ করতে চায় যে ব্যক্তি হিসেবে শেখ হাসিনা খারাপ ছিলেন কিন্তু তার নীতি ভালো ছিল?

ডা. শফিকুর রহমানের দাবি, তার এই বক্তব্যের মূল সুর বা ‘সেন্স’ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিবর্তন করে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। তিনি অভিযোগ করেন, কয়েকটি জাতীয় মিডিয়া বিএনপিকে বাদ দিয়ে উল্টো তাকেই লক্ষ্যবস্তু বানিয়েছে।

গণমাধ্যমের এমন নেতিবাচক ভূমিকার সমালোচনা করে জামায়াত আমির লেখেন, কয়েকটি জাতীয় মিডিয়া আমার বক্তব্যের সেন্স পাল্টিয়ে দেওয়ার অসৎ উদ্দেশ্যে বিএনপিকে ছেড়ে দিয়ে আমাকেই উল্টো ধরেছে। এটিই নির্লজ্জ হলুদ সাংবাদিকতা। এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন?



banner close
banner close