শুক্রবার

১০ এপ্রিল, ২০২৬ ২৬ চৈত্র, ১৪৩২

ফেনীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ২২:৪৪

শেয়ার

ফেনীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ
ছবি: বাংলা এডিশন

ফেনীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতৃত্বে ১১ দলীয় জোটের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ, খেলাফত মজলিশ ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ, জেলা যুগ্ম সেক্রেটারি মাওলানা আজিজ উল্যাহ আহমদী, এবি পার্টির জেলা সভাপতি মাস্টার আহসান উল্যাহ ও জেলা সেক্রেটারি ফজলুল হক, ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি মো. ইসমাইল, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম এবং শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন, বর্তমান সরকার গণভোটের পক্ষে অবস্থানের কথা বলে ক্ষমতায় এলেও পরবর্তীতে সেই রায়কে উপেক্ষা করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি দাবি করেন, দেশের সচেতন জনগণ এ ধরনের কর্মকাণ্ড কখনো মেনে নেবে না।

তিনি অবিলম্বে গণভোটের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান এবং এ বিষয়ে বিলম্ব হলে কঠোর পরিণতির বিষয়ে সতর্ক করেন।

সমাবেশ শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়।



banner close
banner close