নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য ও লালমনিরহাট-৩ আসনের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ এপ্রিল) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে ডিবি পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, সফুরা বেগম রুমীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি এবং ঢাকার মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন স্থানে হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন। এ সময় আওয়ামী লীগকে পুনর্গঠনের লক্ষ্যে ‘জয় বাংলা ব্রিগেড’-এর হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








