বুধবার

৮ এপ্রিল, ২০২৬ ২৪ চৈত্র, ১৪৩২

গণভোটের রায় যে কোনো মূল্যে কার্যকর করব: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ২১:২৫

শেয়ার

গণভোটের রায় যে কোনো মূল্যে কার্যকর করব: মামুনুল হক
ছবি সংগৃহীত

গণভোটের রায় আমরা যে কোনো মূল্যে কার্যকর করব এবং জনগণের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ১১ দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক।

মঙ্গলবার (৭ এপ্রিল)। রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন ও চলমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক সকাল ১০টায় শুরু হয়। পরে দুপুর ১২টার দিকে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ঘোষণা দেওয়া হয়।

মামুনুল হক বলেন, আজকের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা, গণভোটের রায় বাস্তবায়নের অগ্রগতি এবং জ্বালানি সংকট মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের নেতারা মনে করেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।,

পরবর্তী কর্মসূচির ঘোষণা তিনি বলেন, জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করবেন।

এ ছাড়া ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে ১১ এপ্রিল দেশের সব মহানগরে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

১২ এপ্রিল দেশের সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া ১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ হলে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

মামুনুল হক বলেন, এভাবেই পর্যায়ক্রমে আমাদের দাবি-দাওয়া জনগণের কাছে তুলে ধরা হবে এবং জনমত গড়ে তোলা হবে।



banner close
banner close