মঙ্গলবার

৭ এপ্রিল, ২০২৬ ২৪ চৈত্র, ১৪৩২

সাওদা সুমির মুক্তি চেয়ে সাদিক কায়েমের বিস্ফোরক স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ০৯:৪৪

শেয়ার

সাওদা সুমির মুক্তি চেয়ে সাদিক কায়েমের বিস্ফোরক স্ট্যাটাস
ছবি সংগৃহীত

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে গ্রেপ্তার ইস্যুতে তোলপাড় সামাজিকমাধ্যম। গ্রেপ্তার নারীর নাম বিবি সাওদা (৩৭)। ফেসবুকে ভুয়া ফটোকার্ড শেয়ার ও জ্বালানি তেল সংকট ইস্যুতে এক স্ট্যাটাস দেয়ায় সাওদাকে গ্রেপ্তার করা হয়েছে।

গণমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। এ খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাওদার মুক্তি চেয়ে পোস্ট দিচ্ছেন অনেকেই। অই নারীর তিন বছর বয়সী একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে প্রসঙ্গ তুলে বিষয়টি মানবিকভাবে বিবেচনার দাবি জানানো হচ্ছে।

এদিকে, বিবি সাওদার মুক্তি চেয়ে সোমবার মধ্যরাতে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম। এ প্রসঙ্গে তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘ভোলার জামায়াতকর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনা পুরনো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ। তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে এভাবে বিনা অপরাধে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে নেওয়া কেবল অমানবিক নয়, বরং ভিন্নমত দমনে নবগঠিত সরকারের সুপ্ত মনোবাসনারই বহিঃপ্রকাশ।’

এসময় তিনি আরও বলেন, ‘যারা একসময় নিজেরাই ফ্যাসিবাদের শিকার ছিলেন, তাদের শাসনামলে এমন অযৌক্তিক গ্রেপ্তার ও হয়রানি কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে জামায়াতকর্মী বিবি সাওদার মুক্তি ও সকল প্রকার প্রতিহিংসামূলক রাজনৈতিক হয়রানি বন্ধের জোর দাবি জানাচ্ছি। সরকারের মনে রাখা উচিত, ক্ষমতার দাপটে নিপীড়ন শেষ পর্যন্ত কারও জন্যই শুভ হয় না।’

রোববার (৫ এপ্রিল)। রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন বিবি সাওদা। জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার নারী কর্মী তিনি।,



আরও পড়ুন:

banner close
banner close