সোমবার

১৩ এপ্রিল, ২০২৬ ৩০ চৈত্র, ১৪৩২

শাহবাগে অবস্থানের ঘোষণা: সওদার মুক্তি না হলে স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন ফাহিম ফারুকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ০৮:৫৩

শেয়ার

শাহবাগে অবস্থানের ঘোষণা: সওদার মুক্তি না হলে স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন ফাহিম ফারুকী
ছবি: সংগৃহীত

সওদাকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “কথা বলার স্বাধীনতা থাকবে না—এমন বাংলাদেশের জন্য জুলাইয়ে আমাদের ভাইয়েরা শহীদ হয়নি।” তিনি অভিযোগ করেন, মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে এবং ভিন্নমত দমন করতে সরকার দমনমূলক পথ বেছে নিচ্ছে।

ফাহিম ফারুকী আরও বলেন, “হয়তো সওদা আপুকে মুক্তি দেবে, না হয় আমাকে গ্রেপ্তার করবে সরকার।” তার এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে সওদার মুক্তি না হলে তিনি শাহবাগে অবস্থান নেবেন এবং সেখান থেকেই স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি পালন করবেন।

এদিকে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পর্যবেক্ষকরা মনে করছেন, এই ঘোষণা রাজধানীর রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।



banner close
banner close